শুক্রবার, জুলাই ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে বঙ্গবীরের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাল্টা অভিযোগ আহমেদ আজমের

ফেব্রুয়ারি ১০, ২০২৬ — মাঘ ২৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৭:২৬ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, বাসাইল, বিশেষ সংবাদ, রাজনীতি
A A
টাঙ্গাইলে বঙ্গবীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাল্টা অভিযোগ আহমেদ আজমের

টাঙ্গাইলে বঙ্গবীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাল্টা অভিযোগ আহমেদ আজমের

টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুরে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম এর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আজম খান এই আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন আব্দুল কাদের সিদ্দিকী।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আজম খান বঙ্গবীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি বিকেলে বাসাইল উপজেলার মিরিকপুর বাজারে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

জানা যায়, মঙ্গলবার বিকেলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী মিরিক বাজারে নেতাকর্মীদের নিয়ে বসেছিলেন। এ সময় ওই রাস্তা দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আজম খান যাচ্ছিলেন। তখন তিনি বঙ্গববীরকে দেখে গাড়ি থেকে নেমে সেখান থেকে চলে যেতে বলেন। সময় তিনি বঙ্গবীরকে উদ্দেশ্য করে বলেন, আপনি নির্বাচন বর্জন করেছেন, আপনি অন্য কাউকে সমর্থন করতে পারেন না। আমি আপনাকে আমার নির্বাচনী এলাকায় দেখতে চাই না। এ সময় ঘটনাস্থলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

বঙ্গবীর যা বললেন-

কি ঘটনা ঘটেছে জানতে চাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম মুঠোফোনে বলেন, আমি মিরিকপুর বাজারে এসেছিলাম। ওখানে বসেছিলাম। তখন উনি (আহমেদ আজম খান) আমাকে বললেন যে, আপনি এখানে বসে থাকতে পারবেন না। এটা আমার নির্বাচনী এলাকা। তারপর আমি চলে আসছি।

এসময় তিনি বলেন, উনি অনেক কথা বলেছেন। তবে আমার আজকে মনে হয়েছে যে, উনি বেসামাল হয়ে গেছেন। কোন সুস্থ মানুষ ওভাবে কথা বলে না। ​উনি (আহমেদ আজম খান) আপনাকে কোনো রকম ভয়ভীতি বা হুমকি প্রদর্শনের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন কিনা জানতে চাইলে বঙ্গবীর বলেন, জানি না, ওটা উনি জানেন। আমাকে উনি কী ভয় দেখাবেন? আপনি কি মনে করেন যে, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে? প্রশ্নের জবাবে বঙ্গবীর বলেন, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আপনি কি এ বিষয়ে কোনো অভিযোগ করবেন কিনা নির্বাচন কমিশনের কাছে?
​বঙ্গবীর বলেন, আমি আল্লাহ ছাড়া কারো কাছে খুব একটা অভিযোগ করি না। অভিযোগের মতো মনে হয় না। এটা মানুষ বিচার করবে, ভোটাররাই বিচার করবে এটার।

আহমেদ আযম যা বললেন-

অভিযোগের সত্যতার স্বীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম বলেন, বিষয়টা ঘটেছিল, আমি সখিপুর থেকে বাসাইল আসছিলাম। পথে শুনলাম যে কাদের সিদ্দিকী মাইকিং করে এদিক দিয়ে মাইকিং করে পথসভা করছেন মিরিকপুর বাজারে। আমি সাথে সাথে গেলাম যে সে মাইকিং করতে পারে না। কারণ আজকে প্রচারণা বন্ধ। আজকে সে মিটিং করতে পারে না। গিয়ে দেখলাম সে কিছু চেয়ার বসিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। তখন আমি তাকে বললাম, আপনি এটা পারেন না অনেকগুলো কারণে। আপনি পারেন না। একটা হলো আজকে প্রচারণা বন্ধ, এই যে বক্তব্য দিচ্ছেন এটা বেআইনি। দ্বিতীয়ত, পারেন না কারণ আপনি একটা পার্টি প্রধান, আপনি নির্বাচন বর্জন করেছেন। অতএব অন্য কোনো প্রার্থীর পক্ষে কথা বলা মানে এটা নির্বাচনের অংশ। এটা আপনি অনৈতিক কাজ করছেন। তিন নম্বর হলো, পার্টি প্রধান হিসেবে যেহেতু নির্বাচন বর্জন করেছেন, আপনার এই বাসাইল-সখিপুর নির্বাচনী এলাকায় আসাটাই খুব অনৈতিক। আমি আশা করি আপনি এই মুহূর্তে এই নির্বাচনী এলাকা ত্যাগ করবেন।

এ সময় তিনি আরো বলেন, তিনি নিজে যেহেতু নির্বাচন বর্জন করেছেন, আরেকজনকে সমর্থন তো অনৈতিক। কাজেই আপনি এখান থেকে চলে যান। এইটুকুই কথা হয়েছে।

এই বিষয়ে স্থানীয় কয়েকজন বলেন বঙ্গবীর সেখানে কোন জনসভা করেননি।

এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আহমেদ আজম খানটাঙ্গাইলবঙ্গবীরবিএনপি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকায় ২৪ ঘণ্টায় মাত্র ৭-৮ ঘণ্টা, কোথাও এরও কম সময় বিদ্যুৎ মিলছে। বৈরী...

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের তিন উপজেলায় গত সাত দিনে পৃথক পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে মাসুদ মিয়া...

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন - মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিগত কয়েক বছরে আমাদের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা ও গার্ডেন গড়ে উঠেছে। তবে শিক্ষার মান বাড়েনি। এতে অনেক শিক্ষার্থী...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৯ অপরাহ্ণ
0

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই)...

বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্রজনতা রক্ত...

Next Post
টাঙ্গাইলে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

সর্বেশষ

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In