বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

নির্যাতনের অভিযোগে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এসপিসহ তিনজনের বিরুদ্ধে মামলা

সেপ্টেম্বর ১০, ২০২০ — ভাদ্র ২৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি
A A

ডেস্ক নিউজ :  চুরির অপবাদ দিয়ে এক পরিচ্ছন্ন কর্মীকে পাশবিক ও অমানবিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসির) পুলিশ সুপার মো. আব্দুর রহিম শাহ চৌধুরীর বিরুদ্ধে।

আরও পড়ুন

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

পুলিশ সুপারের নির্দেশে ঐ পরিচ্ছন্নতা কর্মীকে তিনদিন থানায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালিয়েছেন মির্জাপুর থানার দুই পুলিশ সদস্য।

ওই দুই পুলিশ সদস্য হলো, এসআই মো. আবুল বাশার মোল্লা এবং এএসআই মেহেদী হাসান।

এমন অভিযোগ করেছেন নির্যাতিত পরিচ্ছন্ন কর্মী মো. ফরিদ মিয়া (৩০)।

নির্যাতিত পরিচ্ছন্ন কর্মী মো. ফরিদ মিয়া পুলিশ সুপার ও দুই পুলিশ অফিসারকে আসামী করে টাঙ্গাইলের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (মির্জাপুর অঞ্চল) মামলা করেছেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে র‌্যাব-১২ কমান্ডিং অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে ফরিদ মিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ডিআইজির কাছে অভিযোগ এবং কোর্টে মামলা হওয়ার পর পুলিশ সুপারের চাপে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ফরিদ মিয়া ও তার পরিবার।

সোমবার ( ৭ সেপ্টেম্বর) মামলার বিবরণ এবং আইজিপি বরাবর লিখিত অভিযোগে জানা গেছে, নির্যাতিত পরিচ্ছন্ন কর্মী মো. ফরিদ মিয়ার পিতা মো. ইসমাইল হোসেন।

টাঙ্গাইল সদর থানার করটিয়া এলাকার খাগজানা গ্রামে তার বাড়ি।

নির্যাতিত ফরিদ মিয়া জানায়, তিন বছর ধরে তিনি পিটিসিতে পরিচ্ছন্ন কর্মী হিসেবে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে আসছেন।

তিনি অভিযোগ করেন, গত ১৩ মার্চ পিটিসির পুলিশ সুপার মো. আব্দুর রহিম শাহ চৌধুরীর বাসায় কাজ করে বাসায় চলে আসি।

বিকেল চারটার দিকে তিনি আমায় ফোন করে বলেন, এখনই বাসায় আস। আমি দ্রুত স্যারের বাসায় চলে যাই।

বাসায় আসা মাত্র তিনি আমাকে বলেন, তুমি বাসা থেকে আমার স্ত্রীর এক লাখ টাকা চুরি করেছো।

আমি তাকে অনেক আকুতি-মিনতি করে বলেছি স্যার আমি টাকা চুরি করেনি।

তিনি আমার কথা না শুনেই বাসার একটি কক্ষে আটকে আমাকে শারীরিক নির্যাতন করেন। তারপর মির্জাপুর থানায় খবর দেন।

থানার এসআই মো. আবুল বাশার মোল্লা ও এএসআই মেহেদী হাসান আমাকে থানায় নিয়ে হাত-পা ও চোখ বেঁধে তিন দিন থানায় আটকে রেখে দ্বিতীয় দফায় একাধিকবার নির্যাতন করেন।

এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

তিনদিন পর খবর দিয়ে আমার ভাই সমেজ, চাচা আব্দুল মান্নান, স্ত্রী মুক্তা ও ভাতিজা মহর আলীকে থানায় ডেকে আনা হয়।

ওই দুই পুলিশ সদস্য এসপিকে দেওয়ার জন্য আমার আত্মীয়দের এক লাখ টাকা দিতে বলেন।

টাকা না দিলে তাকে জানে মেরে ফেলার হুমকি ও বিভিন্ন মামলায় ফাঁসানো ভয় দেখান।

নিরুপায় হয়ে তার পরিবার বিভিন্ন জনের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার দেনা করে বাশার ও মেহেদীর হাতে তুলে দেন।

পরে এই টাকা নিয়ে আবুল বাশার, মেহেদী ও ফরিদসহ তার পরিবার পিটিসির এসপি রহিম শাহ চৌধুরীর বাসায় যান।

এসপি ৭০ হাজার টাকা নিয়ে পরে তাকে ছেড়ে দেয় এবং চাকুরী থেকে চলে যেতে বলেন।

এদিকে টাকা চুরির মিথ্যা অপবাদ এবং চাকুরী চলে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পরেছেন এই পরিচ্ছন্ন কর্মী।

ছাড়া পেয়ে ঘটনার তিনি টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও করটিয়ার একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

পিটিসির পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, রাজশাহীতে মমতা নার্সিং ইন্সটিটিউট দখল এবং চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁয় কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে উঠে।

সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এদিকে ফরিদ মিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর গত ২২ মার্চ লিখিত অভিযোগ দিয়েছেন।

ন্যায় বিচার না পাওয়ায় তিনি গত ২৪ আগস্ট এসপিসহ দুইজন এসআইকে আসামী করে কোর্টে মামলা দায়ের করেছেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে সঠিক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য টাঙ্গাইল র‌্যাব-১২ এর কমান্ডিং অফিসারকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী।

এর আগে গত ১৮ জুলাই তিনি ঢাকার সেগুন বাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওই দুই কর্মকর্তা বলেন, পিটিসির এসপি স্যারের নির্দেশে তাকে আটক করি।

থানায় তিন দিন রাখার পর ৭০ হাজার টাকা এসপি স্যারকে দিয়ে ফরিদ মুক্তি পেয়েছে।

থানায় তাকে নির্যাতন করা হয়নি বলে তারা দাবী করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, ফরিদের বিষয়ে পুলিশের হেডকোয়ার্টার তদন্ত করছেন।

এ ব্যাপারে পিটিসির পুলিশ সুপার মো. আব্দুর রহিমের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বার বার ফোন কেটে দেন।

এর আগে তিনি বলেছিলেন আমার বাসা থেকে স্ত্রীর এক লাখ টাকা চুরির অভিযোগে পরিচ্ছন্ন কর্মী ফরিদকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে ৭০ হাজার টাকা দিয়ে চাকরী ছেড়ে চলে গিয়েছে।

ফরিদকে তার বাসায় আটকিয়ে এবং থানায় নিয়ে কোন নির্যাতন করা হয়নি বলে তিনি দাবী করেছিলেন।

ফরিদ তার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা, বানোয়াট ও সাজানো।

এ বিষয়ে র‌্যাব-১২ এর কমান্ডিং অফিসার বলেন, এ ধরনের মামলার তদন্তের জন্য কোন কাগজপত্র এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে মহেড়া পিটিসি’র কমান্ডার ডিআইজি শামীমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ তদন্ত হচ্ছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এ বিষয়ে কোন কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

সূত্র – ইত্তেফাক। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এসপির বিরুদ্ধে মামলাটাঙ্গাইলপরিচ্ছন্নতা কর্মী নির্যাতিতমির্জাপুর পিটিসি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা ১৭ নম্বর ওয়ার্ডের তাওহিদ নামে পাঁচ বছরের এক শিশুকে তার বাবা ও সৎ মা নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির...

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ জাতীয়বাদী দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামিল শাহীনের আনীত অভিযোগে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক অলক কুমার দাসের ওপর হামলাচেষ্টা ও তাকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার...

ঘাটাইলে ওষুধ কেলেঙ্কারীতে পিক-আপ চালকের বিরুদ্ধে মামলা। ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা

ঘাটাইলে পিকআপ ভ্যান চালককে গ্রেপ্তার করায় শ্রমিকদের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৫৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ও মূল অপরাধীদের বাঁচাতে পিক-আপ চালক আজমতের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা...

ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৬ — ভাদ্র ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। বৃহস্পতিবার...

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ পূর্বাহ্ণ
0

অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের। এর আগে খবরবাংলায় ৩০ জুলাই "টাঙ্গাইলে নিজ দপ্তরেই মদের টাকা লেনদেন অতিরিক্ত জেলা প্রশাসকের" ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেই টাঙ্গাইলের অতিরিক্ত...

Next Post
কালিহাতীতে আইজিপি পদক প্রাপ্ত ওসির যোগদান; সাংবাদিকদের সাথে মতবিনিময়

কালিহাতীতে আইজিপি পদক প্রাপ্ত ওসির যোগদান; সাংবাদিকদের সাথে মতবিনিময়

সর্বেশষ

দেশের বাজারে স্বর্ণ দাম বাড়াল

দেশের বাজারে স্বর্ণ দাম বাড়াল

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা

বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ পূর্বাহ্ণ
ছাত্রকে দিয়ে খাতা মূল্যায়নে মাদরাসা শিক্ষক নাসির আজীবন বহিষ্কৃত

ছাত্রকে দিয়ে খাতা মূল্যায়নে মাদরাসা শিক্ষক নাসির আজীবন বহিষ্কৃত

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ
আগামী কয়েক মাসের মধ্যে সংসদ আসবে সোলার সিস্টেমের আওতায় প্রধানমন্ত্রী

আগামী কয়েক মাসের মধ্যে সংসদ আসবে সোলার সিস্টেমের আওতায় প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In