রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

বাসাইলে এসিল্যান্ড ও তার পরিবারকে সর্বহারা পার্টি নেতার হুমকি!

অক্টোবর ৭, ২০২০ — আশ্বিন ২২, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১২:৩০ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি
A A

বাসাইল সংবাদদাতা : পূর্ব বাংলা সর্বহারা পার্টির পরিচয় দিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

আরও পড়ুন

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, ক্রুড আমদানির আবেদন

এ ঘটনায় এসিল্যান্ড তার পরিবারকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে এসিল্যান্ড মো. ফজলে এলাহী সোমবার (৫ অক্টোবর) বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা যায়, সোমবার (৫ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহীকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে সর্বহারা পার্টির প্রধান মহিউদ্দিন (০১৮২৬৭৫০৮৬৬) এই নম্বর থেকে মোবাইল করেন।

এসময় পূর্ববাংলা সর্বহারা পার্টির প্রধান মহিউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহীকে বলেন, আমি জনযুদ্ধ এম-এর প্রধান সিকদার মহিউদ্দিন বলছি।

আমি এতদিন বাংলাদেশের বাইরে ছিলাম। চাঞ্চল্যকর পুলিশ মার্ডার মামলা মূখ্য আসামী আমি।

বেশ কিছুদিন হয় বাংলাদেশে এসেছি, দলের হেড কমান্ডের নির্দেশে দেশে ফেরার পথে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে গুলাগুলি হয়।

সেসময় আমাদের কয়েকজনকর্মী নিহত এবং কিছু আহত হয়।

আহতদের চিকিৎসার জন্য আমাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে।

এসিল্যান্ড মো. ফজলে এলাহী টাকা দিতে অসম্মতি জানালে, মহিউদ্দিন বলেন- এই এসিল্যান্ড, আপনি পুলিশকে জানান, ওরা যদি পারে আপনাকে সেভ করবে তাহলে করুক।

আর আামার নেতাকর্মী যদি পারে তোকে চ্যালেঞ্জ করে টাকা ওঠাবে।

আপনি আমার সাথে চ্যালেঞ্জ করছেন? তাই না।

এক পর্যায়ে মহিউদ্দিন বলেন, এই এসিল্যান্ড তুই কিন্তু যথারীতি প্রথমেই ফাউল করছিস।

এই সর্বহারা কি জিনিস তুই টাঙ্গাইলের মাটিতে বুঝতে পারবি।

এই টাকার জন্য তুই তোর পরিবারকে হারাবি, আমি সেটা চাই না। আমি বলছি টাকা তোর দিতেই হবে।

টাকা না দিলে আমার পোলাপান তোর পরিবারকে নিরবংশ করতে বাধ্য হবো।

এ সময় মহিউদ্দিন অশালীন ভাষায় ব্যবহার করে বলে যে, তুই তোর পরিবারকে পারলে সেভ কর। মেরে জঙ্গলে রেখে দেবো।

তুমি এসিল্যান্ড হও আর ডিসি হও এগুলোর পাত্তা দেওয়ার সময় আমার নেই।’

বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী বলেন –

সর্বহারা পার্টির প্রধান সিকদার মহিউদ্দিন আমার ব্যক্তিগত মোবাইলে কল করে অনির্দিষ্ট পরিমাণের টাকা দাবি করেন।

টাকা দিতে অসম্মতি জানালে তিনি আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।

পরে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমি এখন আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, ‘সরকারের নির্দেশনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী ২০৪১ সালের সুখী, সম্মৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে মাঠ প্রশাসনের সদস্যগণ বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে।

কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে- আমাদের কর্মকর্তাগণ বিশেষ করে উপজেলা নির্র্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)গণ বিভিন্ন বাঁধা, হুমকি ও শারীরিক আঘাতের শিকার হচ্ছেন।

ঘোড়াঘাটের ঘটনা এরই একটি জলন্ত উদাহারণ।

তিনি মনে করেন দেশের সকল সহকারী কমিশনার (ভূমি) ও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় আছে।

সরকারের এই চলমান উন্নয়ন কর্মকান্ডকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিতে সহকারী কমিশনার (ভূমি)গণের সার্বক্ষণিক শারীরিক নিরাপত্তা অতীব জরুরি হয়ে পড়েছে।

কারণ বিগত কয়েক মাসের ঘটনা বিশ্লেষণ করলে এমনই প্রতীয়মান হয়।’

তিনি আরও বলেন, ‘আমি আশা প্রকাশ করি- আইন প্রয়োগকারী সংস্থা স্বল্পতম সময়ের মধ্যে এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হবে।’

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘এঘটনায় সাধারণ জিডি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: হত্যার হুমকি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জপুরে দরপত্র আহবান না করেই প্রায় দেড় কোটি ঘনফুট সরকারি বালু বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বংশাই নদী...

অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, ক্রুড আমদানির আবেদন

অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, ক্রুড আমদানির আবেদন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
0

সরকারি অনুমোদন না পেয়েও অপরিশোধিত তেল পরিশোধনাগার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। এবার নির্মাণাধীন ওই প্ল্যান্টে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানির অনুমতি...

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অথচ রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানের পর ৮৫...

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং...

বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, মালিক নয় শ্রমিককে জরিমানা

বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, মালিক নয় শ্রমিককে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তানভীর হাসান নামে এক শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের...

Next Post
টাঙ্গাইলে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

টাঙ্গাইলে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

সর্বেশষ

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৭ অপরাহ্ণ
দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In