শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

হামের টিকা নিয়ে বিগত দুই সরকারের অপরাধ ক্ষমাহীন: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬ — বৈশাখ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২১ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
হামের টিকা নিয়ে বিগত দুই সরকারের অপরাধ ক্ষমাহীন: প্রধানমন্ত্রী

হামের টিকা নিয়ে বিগত দুই সরকারের অপরাধ ক্ষমাহীন: প্রধানমন্ত্রী

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমাতে সরকার কাজ করছে। তিনি বলেন, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত পরীক্ষাগারের সুবিধা রাজধানীকেন্দ্রিক হলেও ধাপে ধাপে জেলা ও উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

প্রধানমন্ত্রী বলেন, উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা একদিনে গড়ে তোলা সম্ভব নয়। ধাপে ধাপে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে শক্তিশালী করে জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, হামের টিকা নিয়ে আগের দুই সরকারের উদাসীনতা ছিল ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার জরুরি ভিত্তিতে হামের টিকাদান কার্যক্রম জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সম্মেলনে উপজেলা পর্যায়ের কয়েকজন চিকিৎসককে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণ ও পেশাগত দক্ষতা দুটিই প্রয়োজন।

তারেক রহমান বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম—এই নীতিকে সামনে রেখে সরকার স্বাস্থ্যখাতে কাজ করছে। তিনি জানান, দেশের মোট মৃত্যুর বড় একটি অংশ অসংক্রামক রোগের কারণে ঘটে। তাই উপজেলা পর্যায়ে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের নিয়মিত পরীক্ষা ও সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি বলেন, পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের কারণে শ্বাসকষ্ট, হৃদরোগ ও স্ট্রোকের মতো রোগ বাড়ছে। এসব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলা হবে।

তিনি জানান, এ পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের বড় অংশ নারী হবেন। তারা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেবেন।

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্বকালীন সেবা, নিরাপদ প্রসব ও নবজাতক সেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, সরকার একটি সমন্বিত ই-স্বাস্থ্য কার্ড চালু করতে যাচ্ছে, যাতে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। পাশাপাশি জাতীয় স্বাস্থ্যবিমা ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের জবাবদিহিমূলক, টেকসই ও জনগণকেন্দ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ই-স্বাস্থ্য কার্ডউপজেলা স্বাস্থ্যপ্রধানমন্ত্রীবাংলাদেশ স্বাস্থ্যখাতস্বাস্থ্য মন্ত্রণালয়স্বাস্থ্যকর্মী নিয়োগস্বাস্থ্যসেবা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ডেঙ্গুবিষয়ক...

উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
0

একটি সরকারের পতন বা মেয়াদ শেষ হওয়ার পর তার রেখে যাওয়া সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের হিসাব-নিকাশ শুরু হওয়াই স্বাভাবিক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার কর্মকাণ্ড নিয়ে যখন একের পর এক...

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের প্রতি মানবিক হতে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের প্রতি মানবিক হতে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
0

অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক...

আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
0

আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ঘোষণা অনুযায়ী প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত...

দেশীয় প্রসাধনীর বাজার এক বিলিয়ন ডলারের বেশি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশীয় প্রসাধনীর বাজার এক বিলিয়ন ডলারের বেশি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
0

দেশীয় প্রসাধনী, ত্বকের যত্ন ও ব্যক্তিগত পরিচর্যার বাজার ইতিমধ্যেই এক বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার আইসিসিবিতে রিমার্ক-হারল্যান গ্রুপ আয়োজিত ‘কসমেটিকা...

Next Post
তেলের সংকটে রাজধানীতে সিরিয়াল বাণিজ্য, খোলাবাজার ও অনলাইনে দ্বিগুণ দামে বিক্রি

তেলের সংকটে রাজধানীতে সিরিয়াল বাণিজ্য, খোলাবাজার ও অনলাইনে দ্বিগুণ দামে বিক্রি

সর্বেশষ

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৪৭ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In