বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া

জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৫ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, বিশেষ সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা
A A
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া

প্রতিবেদন:
বিশেষ প্রতিবেদক :

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল জেলার সবচেয়ে বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন এখানে। তবে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালটির পরিবেশ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি হাসপাতালের নতুন ভবনের ১৪ তলায় মাদকসেবীদের আড্ডা ও মাদক সেবনের অভিযোগ ও প্রমাণ সামনে আসায় রোগী ও স্বজনদের উদ্বেগ আরও বেড়েছে।

রোগী ও স্বজনদের অভিযোগ –

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের নতুন ভবনের ১৪ তলার কিছু নির্জন স্থানে নিয়মিতভাবে একদল ব্যক্তি জড়ো হয়ে মাদক সেবন করে। দিনের বেলায় তুলনামূলক কম দেখা গেলেও সন্ধ্যা ও রাতের দিকে সেখানে সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়। সেখানে সিগারেটের অবশিষ্টাংশ, পানির বোতল, প্লাস্টিকের কাপ, মাদক তথা গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ অন্যান্য বর্জ্য পড়ে রয়েছে দেখা যায় বলে অভিযোগ করেছেন কয়েকজন স্বজন।

আরও পড়ুন

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে কোন পদে কতজন নিয়োগ?

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন বলেন, হাসপাতালের বিভিন্ন তলায় রোগী দেখতে যাওয়া-আসার সময় কিছু যুবককে আড্ডা দিতে দেখা যায়। তাদের আচরণ অনেক সময় অস্বাভাবিক মনে হয়। হাসপাতালের মতো জায়গায় এমন পরিবেশ রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তার হুমকি বেড়েছে। মাঝে মধ্যেই ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনাও।

আরেক স্বজন বলেন, রাতে রোগীর পাশে থাকতে হয়। তখন হাসপাতালের কিছু অংশে নিরাপত্তাহীনতা অনুভব করি। প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার।

হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী অভিযোগ করেন, কিছু ওয়ার্ডে শৌচাগারের পরিবেশও সন্তোষজনক নয়। পর্যাপ্ত পরিচ্ছন্নতা না থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা মানুষেরা এ সমস্যায় বেশি পড়েন। চিকিৎসা নিতে এসে অনেক সময় পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায় না। করিডোরে ময়লা পড়ে থাকতে দেখা যায়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রয়োজন।

একজন বৃদ্ধ রোগীর ছেলে বলেন, ডাক্তাররা চেষ্টা করেন, কিন্তু রোগীর সংখ্যা এত বেশি যে সবাইকে সময় দেওয়া কঠিন হয়ে যায়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

আরেকজন বলেন, “হাসপাতালের পরিবেশ আরও উন্নত করা দরকার। রোগীরা এমনিতেই অসুস্থ অবস্থায় থাকে, তার ওপর যদি নোংরা পরিবেশ ও নিরাপত্তাহীনতা থাকে তাহলে কষ্ট আরও বেড়ে যায়।”

হাসপাতালের পরিবেশ –

শুধু মাদকের অভিযোগই নয়, হাসপাতালের ভেতরে পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে অসংখ্য অভিযোগ। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে, সিঁড়ির কোণে, করিডোরে এবং ভবনের বিভিন্ন অংশে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও ব্যবহৃত খাবারের প্যাকেট, প্লাস্টিকের বোতল, পানির কাপ এবং অন্যান্য বর্জ্য থেকেও দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্পষ্টই বোঝা যায় যে, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীর সংকট অথবা তারা নিয়মিত কাজ করেন না।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের অভিযোগের তালিকায় রয়েছে দীর্ঘ সময় অপেক্ষা, রোগীর চাপের কারণে শয্যা সংকট, করিডোরে রোগী রেখে চিকিৎসা দেওয়া, অপর্যাপ্ত বসার ব্যবস্থা এবং বিভিন্ন পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার বিষয়ও। অনেক রোগী বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে এলেও সেই তুলনায় সুযোগ-সুবিধা বাড়েনি।

সচেতন মহলের মতামত –

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল শুধু জেলার নয়, বৃহত্তর অঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল। তাই হাসপাতালে চিকিৎসার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা বলেন, হাসপাতালের ভেতরে মাদকসেবীদের আড্ডার অভিযোগ সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার দুর্বলতাগুলোও দ্রুত সমাধান করা প্রয়োজন।

সচেতন মহল মনে করে, হাসপাতালের বিভিন্ন তলায় নিয়মিত নিরাপত্তা টহল, সিসিটিভি ক্যামেরার কার্যকর ব্যবহার এবং দর্শনার্থীদের চলাচলে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। সচেতন মহল আরো মনে যে, এই মেডিকেল কলেজ হাসপাতালের বেহাল দশা দেখে মনে হয়- দুর্নীতিবাজদের আখড়ায় পরিনত হয়েছে প্রতিষ্ঠানটি। এখানে তারা সেবা দেয়ার জন্য নয়, নিজেদের ব্যক্তিস্বার্থে চাকুরি করেন।

কর্তৃপক্ষ যা বলছে –

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, হাসপাতালের ১৪ তলায় মাদকসেবীদের আড্ডার অভিযোগ অস্বীকার করার মতো না । তবে এ ধরনের কোনো ঘটনা আমাদের চোখের আড়ালে হয়ে থাকে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে । পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নের জন্যও হাসপাতাল প্রশাসন কাজ করছে।

পুলিশ যা বলছে –

হাসপাতালে দায়িত্বরত পুলিশ বক্সের এএসআই হানিফ বলেন, হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। মাদক সেবনের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগে কয়েকজনকে সাজাও দেওয়া হয়েছে। কিছু লােকাল লোকজন এই নেশার কার্যক্রম করে থাকে । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। অনেকের জন্য এটি উন্নত চিকিৎসা পাওয়ার শেষ ভরসা। কিন্তু হাসপাতালের ভেতরে মাদকসেবীদের আনাগোনার অভিযোগ, অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা-আবর্জনার স্তূপ, শৌচাগারের দুরবস্থা এবং বিভিন্ন সেবাগত সীমাবদ্ধতা রোগী ও স্বজনদের হতাশ করছে।

রোগী ও স্বজনদের দাবি, হাসপাতালকে শুধু চিকিৎসা প্রদানের কেন্দ্র হিসেবে নয়, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য মাদকবিরোধী কঠোর নজরদারি, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, রোগীবান্ধব ব্যবস্থাপনা এবং সেবার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

তাদের প্রত্যাশা, টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য ও মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যেহেতু সভাপতির দায়িত্ব নিয়েছে সেক্ষেত্রে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল আবারও রোগীদের আস্থার প্রতীক হয়ে উঠবে এবং চিকিৎসাসেবার পাশাপাশি একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: চুরিছিনতাইটাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালনিরাপত্তামাদকের আখড়া

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ পূর্বাহ্ণ
0

অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের। এর আগে খবরবাংলায় ৩০ জুলাই "টাঙ্গাইলে নিজ দপ্তরেই মদের টাকা লেনদেন অতিরিক্ত জেলা প্রশাসকের" ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেই টাঙ্গাইলের অতিরিক্ত...

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে কোন পদে কতজন নিয়োগ?

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে কোন পদে কতজন নিয়োগ?

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউজে ৭টি পদে ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন...

কুমুদিনী হাসপাতালের সেই সিকিউরিটি ইনচার্জ বরখাস্ত

কুমুদিনী হাসপাতালের সেই সিকিউরিটি ইনচার্জ বরখাস্ত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৬ — শ্রাবণ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ প্রশাসনিক...

বিএনপিতে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টার অভিযোগ 'আমার দেশ' পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে

বিএনপিতে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টার অভিযোগ আমার দেশ পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৪ পূর্বাহ্ণ
0

বিএনপিতে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টায় সক্রিয় থাকার অভিযোগ উঠেছে আমার দেশ' পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধির বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এই অভিযোগ করেছেন।...

কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জের বিরুদ্ধে তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জের বিরুদ্ধে তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনের বিরুদ্ধে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি...

Next Post
বিশ্বকাপে গোলকিপার নিয়ে মধুর সমস্যায় স্পেন

বিশ্বকাপে গোলকিপার নিয়ে মধুর সমস্যায় স্পেন

সর্বেশষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম

এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের আমন্ত্রণ পেলেন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের আমন্ত্রণ পেলেন

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
সাপ তাড়াতে বাংলাদেশি বেজি নিয়ে ৫০ বছর যে বিপদে ছিল জাপান!

সাপ তাড়াতে বাংলাদেশি বেজি নিয়ে ৫০ বছর যে বিপদে ছিল জাপান!

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In