রবিবার, নভেম্বর ২২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
in আন্তর্জাতিক
A A
ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

‘আমার ছেলের করা ভুলের জন্য আমি ক্ষমা চাই। দয়া করে তাকে ক্ষমা করে আমাদের কাছে ফিরিয়ে দিন।’—অঝোরে কাঁদতে কাঁদতে এমন আকুতি জানিয়েছেন রসমানিক্কাম যোগালক্ষ্মী।

তার ২৪ বছর বয়সী ছেলে আনোজন শিবরাসা সৌদি আরবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সৌদি আরবে আনোজনের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগটি ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার সঙ্গে সম্পর্কিত। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, আনোজন বর্তমানে সৌদি আরবে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং তার বিষয়টি তারা কূটনৈতিকভাবে অনুসরণ করছে।

আরও পড়ুন

ভারতে অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জনে যা বলল ভারত

যেভাবে মামলার সূত্রপাত পরিবারের ভাষ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় একটি হিন্দু তীর্থযাত্রাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিতর্কের সূত্রপাত হয়। ওই বিতর্কের মধ্যে একজন ব্যক্তি হিন্দু ধর্মের একটি দেবতাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।

এর জবাবে আনোজন তামিল ভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে একটি মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি মন্তব্যটি মুছে দিয়ে ক্ষমা চান এবং একটি ভিডিও বার্তাও দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে ওই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এবং আনোজন যে প্রতিষ্ঠানে কাজ করতেন, সেখানে পাঠানো হয়। পরে বিষয়টি সৌদি কর্তৃপক্ষের নজরে আসে। পরিবারের দাবি, এরপর জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আনোজনের বিরুদ্ধে প্রথমে আল-আহসা ফৌজদারি আদালত পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল জরিমানা করেছিলেন। পরে তার পক্ষ থেকে সাজা কমানোর আবেদন করে আপিল করা হয়।

আপিলের পর মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, আনোজনের পক্ষের আপিলের পর সৌদি প্রসিকিউশন তাকে সাইবার অপরাধ আইনের পরিবর্তে শরিয়াহ আইনের আওতায় বিচারের আবেদন করে। এরপর আপিলের পর্যায়ে তার সাজা মৃত্যুদণ্ডে উন্নীত হয় বলে তিনি জানান। তবে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় ১৮ সেপ্টেম্বর জানিয়েছিল, তারা সৌদি আদালতের আনুষ্ঠানিক লিখিত রায়ের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয় বলেছে, রিয়াদে থাকা শ্রীলঙ্কার দূতাবাস এবং কলম্বোর সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

ক্ষমার আবেদন নিয়ে কূটনৈতিক তৎপরতা আনোজনের পরিবারের সদস্যরা ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট তাদের আশ্বস্ত করেন যে সরকার আনোজনের জন্য ক্ষমা পাওয়ার বিষয়ে আইনি ও কূটনৈতিক—দুই পথেই চেষ্টা চালাবে। সৌদি বাদশাহর কাছে ক্ষমার আবেদন জানাতেও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনোজনকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। এদিকে দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সৌদি কর্তৃপক্ষের কাছে তার সাজা মওকুফের আহ্বান জানিয়েছেন। ২৪ সেপ্টেম্বর কয়েকজন তামিল ও মুসলিম সংসদ সদস্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনোজনের জন্য রাজকীয় ক্ষমা চেয়ে আবেদন করেন।

শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, সৌদি আরবে আনোজনের আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার মামলায় আইনি সহায়তা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

পরিবারের সঙ্গে যোগাযোগ নিয়ে উদ্বেগ আনোজনের পরিবারের দাবি, কয়েক দিন ধরে তার সঙ্গে তাদের যোগাযোগ নেই। কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের সাধারণত ব্যক্তিগত মোবাইল ব্যবহারের সুযোগ সীমিত থাকায় নির্ধারিত ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করতে হয়। এদিকে আনোজনের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি। ফলে তার সাজা কখন কার্যকর হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আনুরা কুমারা দিসানায়েকেআনোজন শিবরাসাকূটনৈতিক তৎপরতাধর্ম অবমাননাফেসবুক মন্তব্যমৃত্যুদণ্ডশ্রীলঙ্কাসৌদি আদালতসৌদি আরব

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভারতে অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতে অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ
0

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠনের কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় হায়দরাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে...

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জনে যা বলল ভারত

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জনে যা বলল ভারত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ
0

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন এবং ভারত থেকে সামরিক বিমান পাঠিয়ে তাঁকে বাংলাদেশে...

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ অপরাহ্ণ
0

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো...

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নি’হ’ত’ অন্তত ৩৪

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
0

ইউরোপে যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজের সংখ্যা জানা...

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দেওয়া প্রশংসাসূচক পোস্টের পেছনে ছিল একটি মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট...

Next Post
‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব

‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব

সর্বেশষ

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে মাছের উৎপাদন আরও বাড়বে

খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে মাছের উৎপাদন আরও বাড়বে

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
‎চিকিৎসক সংকটে মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

‎চিকিৎসক সংকটে মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
সামুদ্রিক অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In