বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
in আন্তর্জাতিক
A A
পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বড়া এলাকায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে প্রাদেশিক প্রশাসন।

প্রাদেশিক প্রশাসনের দাবি, পুলিশ দাঙ্গা ও ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে পিটিআইয়ের নেতারা সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছেন। তবে গুলি চালানোর অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

আরও পড়ুন

রিয়াদে হামলার আগে সতর্কবার্তা বন্ধ, সৌদির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

১৯৫৮র অক্টোবরে পাকিস্তানের গণতন্ত্রের পতন ও সামরিক শাসনের সূচনা

খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা

সহিংসতা বৃদ্ধির কারণ দেখিয়ে রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে প্রদেশটির নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়া হয়। পিটিআই এ পদক্ষেপকে রাজনৈতিক ক্ষমতা দখলের অজুহাত হিসেবে বর্ণনা করেছে।

প্রাদেশিক প্রশাসনের তথ্য ব্যবস্থাপক সামার হারুন বিলু রয়টার্সকে বলেন, পুলিশের গুলি চালানোর অভিযোগ ভিত্তিহীন। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

তিনি আরও জানান, দাঙ্গা ও ভাঙচুরের ঘটনায় প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলাও করা হয়েছে।

সংঘর্ষে পাঁচজন আহত হওয়ার দাবি

অন্যদিকে ইমরান খানের সহযোগী ও পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। তাঁর দাবি, ভিডিওগুলোতে বড়া এলাকার সংঘর্ষের চিত্র দেখা গেছে। জরুরি অবস্থা জারি ও প্রাদেশিক নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাকে তিনি অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে পরিস্থিতি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন।

পিটিআইয়ের কর্মকর্তাদের দাবি, সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের বড়া এলাকায় সংঘর্ষের পাশাপাশি সরকারি স্থাপনায় হামলার খবরও পাওয়া গেছে। পিটিআইয়ের তথ্য সম্পাদক ইকরাম খাটানার অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেখানে জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের (নাদরা) একটি কেন্দ্রে আগুন দিয়েছে এবং আশপাশের কয়েকটি কার্যালয়ে হামলা চালিয়েছে।

প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পর্যালোচনা করে এসব ঘটনার দায় নির্ধারণ করা হবে।

ইমরান খানের রাজনৈতিক সংকট আরও গভীর

খাইবার পাখতুনখোয়ায় পিটিআইয়ের নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের কার্যক্রম স্থগিত হওয়ার ঘটনা ইমরান খানের রাজনৈতিক সংকট আরও বাড়িয়েছে। ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

সামরিক স্থাপনায় হামলায় উসকানি, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর স্ত্রী, তিন বোন এবং দলের বহু কর্মীও আটক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে এসব মামলায় জড়ানো হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইমরান খানখাইবার পাখতুনখোয়াজরুরি অবস্থাপাকিস্তানপাকিস্তানের রাজনীতিপিটিআইপুলিশি সংঘর্ষ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রিয়াদে হামলার আগে সতর্কবার্তা বন্ধ, সৌদির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

রিয়াদে হামলার আগে সতর্কবার্তা বন্ধ, সৌদির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ
0

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় হামলার আগে জনসাধারণকে আগাম সতর্কবার্তা না দেওয়ায় দেশটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও কেন সতর্কবার্তা জারি করা হয়নি,...

১৯৫৮র অক্টোবরে পাকিস্তানের গণতন্ত্রের পতন ও সামরিক শাসনের সূচনা

১৯৫৮র অক্টোবরে পাকিস্তানের গণতন্ত্রের পতন ও সামরিক শাসনের সূচনা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৬ অপরাহ্ণ
0

ক্ষমতার দ্বন্দ্বে সংবিধান বাতিল, রাজনীতিকদের গ্রেপ্তার এবং সেনাবাহিনীর হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দেওয়ার মধ্য দিয়ে পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রা বড় ধরনের ধাক্কা খায়। ইস্কান্দার মির্জার ঘোষিত সামরিক শাসন শেষ পর্যন্ত...

তরুণদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, বন্ধ মেট্রো স্টেশন ও ইন্টারনেট

তরুণদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, বন্ধ মেট্রো স্টেশন ও ইন্টারনেট

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের বিক্ষোভ ঘিরে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় হাজারো পুলিশ ও আধাসামরিক...

ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
0

‘আমার ছেলের করা ভুলের জন্য আমি ক্ষমা চাই। দয়া করে তাকে ক্ষমা করে আমাদের কাছে ফিরিয়ে দিন।’—অঝোরে কাঁদতে কাঁদতে এমন আকুতি জানিয়েছেন রসমানিক্কাম যোগালক্ষ্মী। তার ২৪ বছর বয়সী...

ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার চিন্তাভাবনা যুক্তরাজ্যের

ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার চিন্তাভাবনা যুক্তরাজ্যের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৫ অপরাহ্ণ
0

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, তা নিয়ে নতুন করে বিভিন্ন বিকল্প বিবেচনার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এর মধ্যে শেষ পর্যন্ত ইইউতে পুনরায়...

Next Post
১০০ ফুট সড়কের ৯০ ফুটই হকার ও অবৈধ পার্কিংয়ের দখলে

১০০ ফুট সড়কের ৯০ ফুটই হকার ও অবৈধ পার্কিংয়ের দখলে

সর্বেশষ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
বাসায় অভিযান, ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

বাসায় অভিযান, ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
১০০ ফুট সড়কের ৯০ ফুটই হকার ও অবৈধ পার্কিংয়ের দখলে

১০০ ফুট সড়কের ৯০ ফুটই হকার ও অবৈধ পার্কিংয়ের দখলে

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In