বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

বিষাক্ত স্পিরিট পানে চার জনের মৃত্যু

মার্চ ২৪, ২০২৩ — চৈত্র ১১, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, দুর্যোগ ও দুর্ঘটনা, শীর্ষ সংবাদ
A A

কালিহাতী থানা

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বিষাক্ত অ্যালকোহল নেশা জাতীয় ‘স্পিরিট’ পান করে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

সন্তানের পিতৃত্ব ও টাকা ফেরতের দাবিতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

আরো দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা বাজারের জনসেবা হোমিও ফার্মেসী থেকে গত ১৮ মার্চ (শনিবার) রাতে অ্যালকোহল জাতীয় ‘স্পিরিট’ পান করায় বিভিন্ন সময়ে তারা মারা যান।

এদিকে স্পিরিট পান করে মৃত্যুর ঘটনায় এলাকায় আতংক ও শোক বিরাজ করছে। স্থানীয়রা বলেন, শুধু নারান্দিয়া নয়, উপজেলার বিভিন্ন এলাকা মাদকে ছেয়ে গেছে; এতে যুব সমাজ ধ্বংসের পথে।

আরো পড়ুন – সরকারি কর্মচারিরা নিজেদের মনীব ভাবে – বঙ্গবীর কাদের সিদ্দিকী

এ এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

জানা যায়, ১৮ মার্চ রাতে স্পিরিট পান করে অসুস্থ হওয়ায় পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার রাত ও রোববার (১৯ মার্চ) সকালের মধ্যে ৩ জনের মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোববার রাত ২টার দিকে পালিমা গ্রামের মৃত ছামান আলীর ছেলে ফারুক মিয়া (৩৫) ও সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুচুটি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে জুলহাস মিয়া (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কুচুটি গ্রামের মৃত বক্কর আলীর ছেলে আমছের আলী (৫০) নিজ বাড়িতে মারা যান।

এ ঘটনায় অসুস্থরা হচ্ছেন- বিল পালিমা গ্রামের মুক্তার আলীর ছেলে মেহেদী ও কুচুটি গ্রামের জুয়েল।

এর মধ্যে মেহেদীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনার পর থেকে পালিমা বাজারের জনসেবা হোমিও ফার্মেসি বন্ধ করে দোকানের মালিক-কর্মচারীরা পলাতক রয়েছেন।

আরো পড়ুন – শিশুর শ্লীলতাহানীর চেষ্টা, ব্যর্থ হয়ে মুখে আগুনের ছ্যাকা দেয়ার অভিযোগ

স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান, ১৮ মার্চ রাতে পালিমা বাসস্ট্যান্ডের জনসেবা হোমিও ফার্মেসী থেকে অ্যালকোহল জাতীয় স্পিরিট কিনে পান করে অসুস্থ হয়ে পড়েন।

তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুইজন ও বাড়িতে এসে একজন মারা যান।

মেহেদী নামে একজনকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে।

এই ঘটনার কয়েকদিন আগে তারাপদ নামের এক ব্যক্তিও স্পিরিট খেয়ে মারা গেছেন।

স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের বক্তব্য – 

নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান দীর্ঘদিন ধরে পালিমা বাসস্ট্যান্ডের জনসেবা হোমিও ফার্মেসী থেকে অ্যালকোহল জাতীয় স্পিরিট বেচাকেনা হচ্ছে।

ফার্মেসীতে অবৈধ স্পিরিট বিক্রি বন্ধের জন্য জনসেবা ফার্মেসির মালিক সামাদকে আগেও নিষেধ করা হয়েছিল।

তিনি আরো বলেন, এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় নারান্দিয়া বাজারের ব্যবসায়ী বিবেক মোদক দীর্ঘদিন যাবত মদ ও স্পিরিট বিক্রি করে আসছে; এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছেন।

কালিহাতী থানার নারান্দিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত এসআই মিন্টু চন্দ্র ঘোষ বলেন, শুক্রবার (২৪ মার্চ) দুপুরে নারান্দিয়া বাজারের কালি মন্দিরের পাশের একটি মুদি দোকান থেকে অবৈধ মদ বিক্রির সময় বিবেক মোদক নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, স্পিরিট পান করে নিহত হওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না।

থানায় কেউ অভিযোগও করেন নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কালিহাতীমৃত্যুরেক্টিফাইড স্পিরিট

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ পূর্বাহ্ণ
0

উন্নত জীবনের স্বপ্ন এবং সংসারের সচ্ছলতা ফেরানোর আশায় রাশিয়ায় পাঠানো আরো তিন বাংলাদেশীকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। ওই তিন বাংলাদেশী হলো - টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো....

সন্তানের পিতৃত্ব ও টাকা ফেরতের দাবিতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

সন্তানের পিতৃত্ব ও টাকা ফেরতের দাবিতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে ৩৭ লাখ টাকা আত্মসাত করে প্রতারণার মাধ্যমে নিজের স্বামীকে তালাক দেয়ার অভিযোগ উঠেছে হালিমা বেগমের বিরুদ্ধে। একই সাথে নিজের সন্তানদের পিতার পরিচয় অস্বীকার করছে হালিমা বেগম।...

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১ জুন) সকালে নতুন বাস টার্মিনালসহ জেলার বিভিন্ন বাস কাউন্টারে এ...

কালিহাতীতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

কালিহাতীতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফসলের মাঠে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে এ ঘটনা...

৩০ হাজার টাকা রাজস্বে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

৩০ হাজার টাকা রাজস্বে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে আয়োজিত ‘গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলা’কে ঘিরে নানা অনিয়ম ও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। মাত্র ৩০ হাজার টাকা সরকারি রাজস্ব দিয়ে মাসব্যাপী এ মেলা থেকে কোটি...

Next Post

২৭ ব্যক্তি জীবিত হয়েছে; ২০৩ জনের প্রাণ ফেরানোর চেষ্টা চলছে!

সর্বেশষ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ পূর্বাহ্ণ
বিশ্বকাপ ঘিরে মাগুরায় ৭৫০ হাতের ব্রাজিল পতাকা

বিশ্বকাপ ঘিরে মাগুরায় ৭৫০ হাতের ব্রাজিল পতাকা

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
সীমান্ত হত্যা বন্ধে কঠোর হতে হবে: নাসীরুদ্দীন

সীমান্ত হত্যা বন্ধে কঠোর হতে হবে: নাসীরুদ্দীন

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৬ অপরাহ্ণ
বাড়লো বিদ্যুতের দাম

বাড়লো বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৪ অপরাহ্ণ
আম সংরক্ষণের সঠিক নিয়ম, ফ্রিজে রাখলেই নষ্ট হয় স্বাদ

আম সংরক্ষণের সঠিক নিয়ম, ফ্রিজে রাখলেই নষ্ট হয় স্বাদ

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In