বুধবার, মে ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

কালিহাতীতে কে দিচ্ছে দেড় শতাধিক একতলা ভবন নির্মাণের টাকা?

আগস্ট ১৯, ২০২০ — ভাদ্র ৪, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৬:০৮ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি
A A

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে দেড় শতাধিক একতলা নির্মাণাধীন ভবন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু কে দিচ্ছে শতাধিক একতলা ভবন নির্মাণের টাকা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।

রাজধানীর উত্তরাস্থ কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি) অংশিদারিত্বের ভিত্তিতে এসব ভবন নির্মাণ করে দিচ্ছে দাবি করা হলেও কেজেআরসি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। ভবনের অর্থায়ন ও নির্মাণকারী কর্তৃপক্ষের গোপণীয়তায় স্থানীয় পর্যায়ে চলছে জঙ্গী তৎপরতার নানা আলোচনা-সমালোচনা। আর ভবন নির্মাণের টাকা প্রাপকদের কাছ থেকেও জানা যাচ্ছে না কোন সদুত্তর।

আরও পড়ুন

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

বাসাইলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সরেজমিনে জানা যায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১৮২টি একতলা ভবন নির্মাণ করে দেওয়া হবে। এরমধ্যে এলেঙ্গা পৌরসভায় ৫৩টি ভবন নির্মাণ করা হবে এবং ১৭টি ভবনের নির্মাণ কাজ চলছে। দো’তলা ফাউন্ডেশনে ৩৮ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থের ছাদসহ একতলা ভবনে তিনটি বেডরুম, একটি কিচেন, একটি ডাইনিং রুম, দরজা-জানালা, মেঝে টাইলস সম্বলিত ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে। এর বিপরীতে কুয়েত জয়েণ্ট রিলিফ কমিটিকে সংশ্লিষ্ট ভবন মালিককে তিন কিস্তিতে চার লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করতে হচ্ছে। কোন কোন ক্ষেত্রে মালিকদের কাছ থেকে ভবন নির্মাণ করে দেওয়ার শর্তে ৬-৭ লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। মালিকদের কাছ থেকে ওই টাকা কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি) বগুড়ার প্রতিনিধি পরিচয়ে জনৈক আব্দুর রউফ ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রতিনিধি পরিচয়ে মাহবুব আলম গোপণে সংগ্রহ ও ভবন নির্মাণ করে দিচ্ছেন।

টাঙ্গাইলের উপশহর এলেঙ্গার এক টিনের দোকানের কর্মচারী মো. শরীফ খান, এলেঙ্গা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সানোয়ার হোসাইন সাইফী, কালিহাতী উপজেলার সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী মোল্লা, এলেঙ্গা বাসস্ট্যান্ডের খান ট্রেডার্স নামক দোকানের কর্মচারী দেলোয়ার হোসেন দুলাল তাদের স্থানীয় প্রতিনিধি হিসেবে স্থানীয়দের কাছ থেকে টাকা সংগ্রহ ও ভবন নির্মাণের ব্যবস্থা করছেন।

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, যাদেরকে ভবন দেওয়া হচ্ছে তারা প্রায় সবাই আওয়ামী বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত। মুসলমান ব্যতিত কাউকে ভবন দেওয়া হচ্ছেনা। গোপনে কিয়দংশ টাকা নেওয়া এবং ভবন নির্মাণে আর্থিক স্বচ্ছতা না থাকায় স্থানীয় অনেকেই ধারণা করছেন, ভবন নির্মাণের অর্থায়নে জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে।

এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকার শিপন সিকদার, শিল্পী মাষ্টার, বিপ্লব সিকদার, দেলোয়ার হোসেন দুলাল, রাজাবাড়ী এলাকার বজলুর রহমান সরকার, সাদেক আলী মোল্লা, হায়াতপুর এলাকার হায়দার আলীসহ ১৭ জনের বাড়িতে উল্লেখিত মাপের একতলা ভবন নির্মাণ করা হচ্ছে।

সরেজমিনে তাদের সাথে কথা বলতে গেলে তারা এ বিষয়ে কেউ কোন কথা বলতে রাজি হয়নি। স্থানীয় প্রতিনিধি পরিচয়দানকারী মো. শরীফ খান, হাফেজ মাওলানা মুফতি সানোয়ার হোসাইন সাইফী, সাদেক আলী মোল্লা, দেলোয়ার হোসেন দুলাল এ বিষয়ে বগুড়ার আব্দুর রউফ ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাহবুব আলমের সাথে কথা বলার পরামর্শ দেন।

বগুড়ার আব্দুর রউফ ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাহবুব আলম নিজেদেরকে কেজেআরসি’র প্রতিনিধি পরিচয় দিয়ে বলেন, কেজেআরসি’র এটা হতদরিদ্রদের পাকা ভবন নির্মাণ করে দেওয়ার একটি প্রকল্প। হতদরিদ্ররা সাড়ে চার লাখ টাকা সংগঠনকে দিতে না পারায় মধ্যবিত্তরা এ সুযোগটা পাচ্ছে।

কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা বলেন, স্থানীয়রা ৫-৭ লাখ টাকা দিয়ে ১৫ লাখ টাকার একতলা ভবন পাচ্ছে- এটা অবশ্যই সুখবর। কিন্তু ভবন নির্মাণ ও টাকা লেন-দেনে গোপণীয়তা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ভবন নির্মাণে অর্থের উৎস কী? এবং এতবড় অনুদান দোকান কর্মচারীর মাধ্যমে দেওয়া হচ্ছে কেন? এছাড়া ভবন নির্মাণের প্রক্রিয়াই বলে দিচ্ছে এখানে জঙ্গিদের সংশ্লিষ্টতা থাকা বিচিত্র নয়।

এলেঙ্গা পৌরসভার মেয়র নুর এ আলম সিদ্দিকী বলেন, একই মাপের একতলা ভবন নির্মাণের জন্য স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বেশকিছু ভবনের প্ল্যান অনুমোদন দিয়েছেন এবং আরও বেশকিছু অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

কুয়েত জয়েণ্ট রিলিফ কমিটির(কেজেআরসি) টাঙ্গাইলের প্রতিনিধি মো. আরিফুল ইসলাম বলেন, তারা সাধারণত মসজিদ নির্মাণে অর্থায়ন করে থাকেন। তিনি কেজেআরসি’র বাংলাদেশস্থ হেডঅফিসে যোগাযোগ করে জানতে পেরেছেন- কেজেআরসি এ ধরণের কোন প্রকল্প গ্রহন করেনি।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের কালিহাতী সার্কেলের এএসপি রাসেল মনির বলেন, বিষয়টি অবগত হয়ে স্থানীয় প্রতিনিধিদের ডেকে বিস্তারিত জানতে চেয়েছেন তিনি। তারা কোন তথ্য প্রমাণাদি দেখাতে পারেনি। তবে আগামি ১৫দিনের মধ্যে তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কালিহাতী সংবাদকুয়েত জয়েন্ট রিলিফ কমিটিজঙ্গী সহায়তা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৬ — জ্যৈষ্ঠ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ধনবাড়ী হয়ে বিভিন্ন স্থানে চলাচলরত যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে। যদিও ধনবাড়ী থেকে ও ধনবাড়ী হয়ে চলাচলরত যাত্রীবাস থেকে চাঁদা আদায়...

বাসাইলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘন্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) রাত পৌনে আটটার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের...

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষক হত্যা মামলার আসামি লাবু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নিহতের...

নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
মে ১৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা-এ থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী চিরুনি অভিযানে  ৯৬ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক ব্যবসায়ী...

হামের টিকার পরিবর্তে শিশুকে দেয়া হয় জলাতঙ্কের ভ্যাকসিন

হামের টিকার পরিবর্তে শিশুকে দেয়া হয় জলাতঙ্কের ভ্যাকসিন

by নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২৬ — বৈশাখ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে এক মাস বয়সী শিশুকে দেয়া হয়েছে জলাতঙ্কের (কুকুর) ভ্যাকসিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ওই শিশুকে এই ভ্যাকসিন প্রদান করেন।...

Next Post

সংঘর্ষ এড়াতে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সর্বেশষ

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In