সোমবার, জুন ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জীবনযাপন

শ্যাম্পু করার পরও বারবার খুশকি? জেনে নিন করণীয়

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
in জীবনযাপন
A A
শ্যাম্পু করার পরও বারবার খুশকি? জেনে নিন করণীয়

শ্যাম্পু করার পরও বারবার খুশকি? জেনে নিন করণীয়

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

সকালে শ্যাম্পু করার পরও বিকেলের মধ্যেই মাথায় চুলকানি শুরু হওয়া, চুল আঁচড়াতে গেলে সাদা গুঁড়োর মতো খুশকি ঝরে পড়া—এ সমস্যা অনেকেরই নিত্যদিনের সঙ্গী। অনেকে দামি শ্যাম্পু বা হেয়ার ট্রিটমেন্টের আশ্রয় নিলেও স্থায়ী সমাধান পান না। বিশেষজ্ঞদের মতে, খুশকি দূর করতে হলে আগে এর প্রকৃত কারণ জানা জরুরি।

খুশকি কেন হয়?

মাথার ত্বকে স্বাভাবিকভাবেই ম্যালাসেজিয়া (Malassezia) নামের একটি ছত্রাক বা ইস্ট থাকে। তবে অতিরিক্ত তেল, ঘাম, গরম আবহাওয়া, মানসিক চাপ কিংবা অপরিষ্কার মাথার ত্বকের কারণে এই ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়।

এর ফলে মাথার ত্বকে প্রদাহ সৃষ্টি হয় এবং ত্বকের মৃত কোষ দ্রুত ঝরে পড়তে থাকে। এই মৃত কোষগুলোই মূলত খুশকি হিসেবে দেখা যায়।

খুশকি কত ধরনের?

খুশকি সাধারণত দুই ধরনের হয়ে থাকে।

তৈলাক্ত খুশকি:
এ ধরনের খুশকি হলদেটে ও কিছুটা চটচটে হয়। সহজে ঝরে পড়ে না এবং চুলের গোড়ায় লেগে থাকে। এতে মাথায় চুলকানি, জ্বালাপোড়া এবং অতিরিক্ত চুলকানোর কারণে সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। যাদের মাথার ত্বক তৈলাক্ত, তাদের এ সমস্যা বেশি দেখা যায়।

শুষ্ক খুশকি:
এ ধরনের খুশকি গুঁড়োর মতো ঝুরঝুর করে ঝরে পড়ে এবং কাঁধ বা পোশাকে জমে থাকে। শীতকালে এর প্রকোপ বাড়লেও অনেকের সারা বছরই এই সমস্যা থাকে। অনেকেই মনে করেন মাথায় বেশি তেল দিলে খুশকি কমে, কিন্তু বাস্তবে এতে সমস্যা আরও বাড়তে পারে।

গরমে কেন খুশকি বাড়ে?

গরমে মাথায় অতিরিক্ত ঘাম ও তেল জমে, যা ছত্রাক বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এছাড়া দীর্ঘ সময় হেলমেট ব্যবহার, ভেজা চুল বেঁধে রাখা বা মাথা পরিষ্কার না রাখলেও খুশকি বেড়ে যেতে পারে।

খুশকি দূর করার উপায়

সাধারণ শ্যাম্পু মাথার মৃত কোষ সাময়িকভাবে পরিষ্কার করলেও খুশকির মূল কারণ দূর করতে পারে না। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল (ছত্রাকনাশক) শ্যাম্পু ব্যবহার করা উচিত।

শ্যাম্পু ব্যবহারের সঠিক নিয়ম

  • শুরুতে প্রতি ২ থেকে ৩ দিন পরপর একবার ব্যবহার করুন।
  • খুশকি নিয়ন্ত্রণে এলে সপ্তাহে একবার ব্যবহার করুন।
  • সমস্যা ফিরে আসা ঠেকাতে মাসে অন্তত দুইবার ব্যবহার চালিয়ে যান।

খুশকি প্রতিরোধে যা করবেন

  • মাথা ঘেমে গেলে যত দ্রুত সম্ভব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ভেজা বা ঘেমে থাকা চুল বেঁধে রাখবেন না।
  • নিয়মিত চিরুনি, হেলমেট, স্কাল ক্যাপ ও তোয়ালে পরিষ্কার রাখুন।
  • মাথার ত্বক পরিষ্কার ও শুষ্ক রাখার অভ্যাস গড়ে তুলুন।
  • অতিরিক্ত চুলকানো থেকে বিরত থাকুন, কারণ এতে ত্বকে ক্ষত ও সংক্রমণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, খুশকি একটি দীর্ঘমেয়াদি সমস্যা। তাই উপসর্গ কমে গেলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত যত্ন ও প্রয়োজনীয় শ্যাম্পু ব্যবহার করলে খুশকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন? জেনে নিন কারণ ও করণীয়

চিয়া সিড কফি পুডিং তৈরির সহজ রেসিপি

Tags: অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুখুশকিখুশকি দূর করার উপায়খুশকির কারণখুশকির প্রতিকারচুলকানিচুলের যত্নমাথার ত্বকস্বাস্থ্য Tipsহেয়ার কেয়ার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন? জেনে নিন কারণ ও করণীয়

নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন? জেনে নিন কারণ ও করণীয়

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৬ অপরাহ্ণ
0

হঠাৎ করেই নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিভাবকরা। তবে চিকিৎসকদের মতে, বেশিরভাগ ক্ষেত্রেই...

চিয়া সিড কফি পুডিং তৈরির সহজ রেসিপি

চিয়া সিড কফি পুডিং তৈরির সহজ রেসিপি

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৬ অপরাহ্ণ
0

পুষ্টিগুণে ভরপুর চিয়া সিডকে অনেকেই শুধু ওজন কমানোর উপাদান হিসেবে জানেন। তবে পুষ্টিবিদদের মতে, এটি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীরের প্রদাহ কমে এবং হজমশক্তি উন্নত হয়।...

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৪ অপরাহ্ণ
0

দেশের নতুন ও তরুণ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের ঋণ সুবিধার ঘোষণা এসেছে। নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণের জন্য কোনো প্রকার জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত...

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ পূর্বাহ্ণ
0

উন্নত জীবনের স্বপ্ন এবং সংসারের সচ্ছলতা ফেরানোর আশায় রাশিয়ায় পাঠানো আরো তিন বাংলাদেশীকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। ওই তিন বাংলাদেশী হলো - টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো....

রাতে ঘুমানোর আগে যেসব অভ্যাস কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়

রাতে ঘুমানোর আগে যেসব অভ্যাস কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়

by নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৬ — বৈশাখ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
0

কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা শরীরের ছাঁকনি হিসেবে কাজ করে। রক্তে থাকা বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় কিডনি। এমনকি...

Next Post
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

সর্বেশষ

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ
শ্যাম্পু করার পরও বারবার খুশকি? জেনে নিন করণীয়

শ্যাম্পু করার পরও বারবার খুশকি? জেনে নিন করণীয়

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
ব্রাজিলের বিপক্ষে কাতার বিশ্বকাপের টাইব্রেকারের ভুল এড়াতে চান জাপান কোচ

ব্রাজিলের বিপক্ষে কাতার বিশ্বকাপের টাইব্রেকারের ভুল এড়াতে চান জাপান কোচ

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৯ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In