খবর বাংলা ডেস্ক :
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। বুধবার (১১ মার্চ) প্রকাশিত সংস্থাটির এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর আগে আহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছিল, যুদ্ধে কেবল আটজন মার্কিন সেনা গুরুতরভাবে আহত হয়েছেন। তবে প্রতিবেদনের পর পেন্টাগন নতুন এক বিবৃতিতে জানায়, মোট আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন।
পেন্টাগনের মুখপাত্র সিয়ান পারনেল জানান, আহতদের মধ্যে অধিকাংশের আঘাত গুরুতর নয়। ইতোমধ্যে ১০৮ জন সেনা সুস্থ হয়ে আবার দায়িত্বে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, গুরুতর আহত আটজন সেনাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











