শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
in বিশ্ব
A A
নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় সোমবার মাদুরাইয়ে নবজাতক শিশুদের জন্য ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার একটি প্রকল্প চালু করেছেন। ‘থাইমামান থাঙ্গা মোথাইরাম থিত্তাম’ বা ‘ম্যাটার্নাল আঙ্কেল গোল্ড রিং স্কিম’ নামে পরিচিত এই উদ্যোগটি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে প্রকল্পটির উদ্বোধন করেন বিজয়। এ সময় তিনি কয়েকজন নবজাতককে কোলে নেন এবং তাদের হাতে সোনার আংটি তুলে দেন।

নবজাতকদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানানো এবং পরিবারগুলোর পাশে থাকার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। নবজাতকদের সোনার আংটি দেওয়ার এই প্রকল্পের জন্য তামিলনাড়ু সরকার ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করেছে।

আরও পড়ুন

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে মাতৃত্বকে সম্মান জানানো, নারীদের স্বাস্থ্যসেবার উন্নতি এবং সরকারি হাসপাতালে সন্তান জন্মদানে মানুষকে উৎসাহিত করা হবে। এর ফলে আরো বেশি পরিবার সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে বিতরণের জন্য সরকার ইতিমধ্যে ১ লাখ ২৮ হাজার সোনার আংটি সংগ্রহ করেছে। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের, বিশেষ করে স্থানীয় মায়েদের সন্তানদের এই সুবিধার আওতায় আনা হবে।

এই প্রকল্পটি ২০২৬ সালের ২২ জুন বা তার পরে জন্মগ্রহণকারী যোগ্য শিশুদের জন্য প্রযোজ্য। তামিলনাড়ুর মন্ত্রী অরুণ রাজ বলেন, মামা ও ভাগ্নে-ভাগ্নির সম্পর্ক ভালোবাসা ও দায়িত্বের প্রতীক।

এই সম্পর্ককে সম্মান জানাতেই সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, শিশুর জন্মের পর মামা যেমন তার বোন ও শিশুর পাশে থাকার প্রতিশ্রুতি দেন, তেমনি এই আংটি সেই ভালোবাসার প্রতীক। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে এক গ্রাম ওজনের একটি সোনার আংটি দেওয়া হবে। প্রকল্পটি মাদুরাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী বিজয়। মাদুরাইয়ের ঐতিহ্য ও গুরুত্বের কথা বিবেচনা করেই এই শহরকে বেছে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

সরকার জানিয়েছে, প্রতিটি আংটিতে আলাদা সিরিয়াল নম্বর থাকবে। নিরাপত্তার জন্য আংটিগুলো বিশেষ প্যাকেটে করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা যেসব মা গর্ভাবস্থায় পিকমিতে নিবন্ধন করে আরসিএইচ আইডি পেয়েছেন, তাদের সন্তানরা এই প্রকল্পের সুবিধা পাবে।

২২ জুন থেকে প্রকল্প চালুর দিন পর্যন্ত সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য জমে থাকা আংটি বিতরণে রাজ্যজুড়ে ১০৭টি কেন্দ্র চালু করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ১০০ জন শিশুকে আংটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকার জানিয়েছে, প্রকল্প চালুর পর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময়ই সোনার আংটি দেওয়া হবে। তবে সোনার আংটি কেনার জন্য তামিলনাড়ু মেডিক্যাল সার্ভিসেস কপোরেশনকে ব্যবহার করা নিয়ে বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে। তাদের দাবি, এই সংস্থার মূল কাজ ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনাকাটা করা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ২২ ক্যারেট সোনাগোল্ড রিং স্কিমতামিলনাড়ুতামিলনাড়ু সরকারতামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়নবজাতক প্রকল্পনবজাতক শিশুবিজয়ভারতভারতীয় রাজনীতিমাতৃত্বমাদুরাইরাজাজি হাসপাতালসরকারি হাসপাতালসোনার আংটিস্বাস্থ্যসেবা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
0

বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে বিদ্যমান ভিসাব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে...

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের সম্পর্ক, রাজনৈতিক দূরত্ব এবং আদর্শিক মতপার্থক্য নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন দেশটির সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। সদ্য প্রকাশিত আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, দীর্ঘ...

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নি’হ’ত’ অন্তত ৩৪

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
0

ইউরোপে যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজের সংখ্যা জানা...

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দেওয়া প্রশংসাসূচক পোস্টের পেছনে ছিল একটি মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট...

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫২ অপরাহ্ণ
0

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি অপরাধের ঘটনা শনাক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনায় ৯...

Next Post
শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সর্বেশষ

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৫ পূর্বাহ্ণ
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In